ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড কী? এটা কি আসলেই কাজ করে?
ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড ফিচার চালু করেছে প্রায় এক বছর হতে চলল।
প্রথমে শুধু ভারতীয়দের জন্য এই ফিচার ব্যবহারের সুযোগ থাকলেও বর্তমানে
বাংলাদেশ সহ বেশ কিছু দেশেই ফেসবুক সুবিধাটি উন্মুক্ত করে দিয়েছে। ফেসবুকের
দাবি অনুযায়ী গ্রাহকদের প্রোফাইল ইমেজের সুরক্ষা দিতেই তারা ফিচারটি চালু
করেছে। আজকাল বাংলাদেশেও অনেকেই এই ফিচার ব্যবহার করছেন। তবে বাস্তবতা হলো,
অনেকেই প্রোফাইল পিকচার গার্ড ব্যবহারের কারণ না জেনেই শুধুমাত্র প্রোফাইল
পিকচারে একটি নীল রঙের ফ্রেম পাওয়ার উদ্দেশ্যে এটি ব্যবহার করছেন। আবার
অনেকে হয়তো এই ফিচারটি সম্পর্কেই জানেনই না। তো চলুন জেনে নিই ফেসবুক
প্রোফাইল পিকচার গার্ড এর বিস্তারিত।
ভারত সহ আমাদের উপমহাদেশের অনেক নারীকেই দেখা যায় তাদের ছবির অনৈতিক ব্যবহারের ভয়ে ফেসবুকে নিজের ছবি আপলোড করেন না। কিন্তু ফেসবুকের পলিসি সবাইকেই নিজের প্রকৃত পরিচয় ব্যবহারে উৎসাহ দিয়ে থাকে। এই উভয় সংকট দূর করতেই মূলত প্রোফাইল পিকচার গার্ড চালু করেছে ফেসবুক। আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে গার্ড ব্যবহার করবেন তখন সাধারণ অবস্থায় কেউ আপনার প্রোফাইল পিকচারটি ওপেন করতে কিংবা ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র ছোট থাম্বনাইল আকারেই দেখতে পারবে। এই ফিচারটি নারীরা বেশি ব্যবহার করলেও নারী পুরুষ সকলের জন্যই ফিচারটি উন্মুক্ত। (এবং অনেকে আবার ফুল/ফল এমনকি নায়ক/নায়িকাদের ছবি নিজের প্রোফাইল পিকচার হিসেবে সেট করেও তাতে গার্ড লাগায়! ব্যাপারটা নিঃসন্দেহে অদ্ভুত। সেদিকে নাইবা গেলাম!)
ফেসবুকের মতে এটি তিনটি ধাপে আপনার প্রোফাইল পিকচারকে সুরক্ষা দেয়। প্রথমত, এটি আপনার ছবি কাউকে শেয়ার, ডাউনলোড কিংবা মেসেঞ্জারে সেন্ড করতে দিবে না। দ্বিতীয়ত, আপনার গার্ডযুক্ত প্রোফাইল পিকচারে আপনার বন্ধু নয় এমন কেউ কাউকে ট্যাগ করতে পারবে না। তৃতীয়ত, এটা আপনার প্রোফাইল পিকচারে নীল রং এর ব্যাজযুক্ত ফ্রেম সংযুক্ত করে দিবে যা আপনার ছবি অন্য কাউকে কপি করা থেকে বিরত থাকতে সংকেত দেবে। ফেসবুকের মতে এটা আপনার ছবি কপি হওয়ার সম্ভাবনা ৭৫ শতাংশ কমিয়ে দেয়।

nice
ReplyDelete